ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল-সমাবেশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • 54

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সরকার কর্তৃক নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তরে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ছেংগারচর স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি ছেংগারচর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ সোহেল।
সমাবেশে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. মঞ্জুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জল ফরাজী ও সদস্য সচিব মো. আলম সরকার।
বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। সরকার কর্তৃক নিষিদ্ধ আওয়ামী লীগের নামে বা তাদের পক্ষ থেকে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার সমুন্নত রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বেপারী, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল, সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাজিব আহমেদ, কামাল, মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব মো. জয়নাল পাটোয়ারী, মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. কবির সরকারসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল-সমাবেশ

আপডেট : ১১:১৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬