আরকেনিউজ ডেস্কঃ
লোকসান কমাতে দেশের সব ডিজেল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী
দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান এখন থেকে সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়াও
আগামীকাল থেকে এলাকা ভিত্তিক বিদুৎ এর লোডশেডিং শুরু হবে বলে জানান তিনি, সরকারি-বেসরকারি অফিস কর্ম ঘন্টা কমিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা।
রাত আটটার পর থেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধ রাখার নির্দেশ বাস্তবায়নের কথাও বলেন তৌফিক ই ইলাহী চৌধুরী। সরকারি-বেসরকারি মিটিংগুলো ভার্চুয়ালি করার পরামর্শ দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী




















