ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের জগন্নাথপুরের ঝুঁকিপূর্ণ সেই কালভার্টটি সংস্কার করালেন ইউএনও | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • 210
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
স্থানীয় সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের রাজনারায়ন খালের উপর সেই ঝুঁকিপূর্ণ কালভার্টটি সংস্কার করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। সংস্কারের পর মঙ্গলবার (১৯ জুলাই) সরেজমিন পরিদর্শন করে পরিপূর্ণ যান চলাচলের জন্য কালভার্টটি উন্মুক্ত করে দেন তিনি।
এসময় উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তঅ প্রকৌশলী মো. জাকির হোসাইন, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মেলেটারীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। জানা গেছে, উপজেলা পরিষদের অপ্রত্যাশিত ব্যয়ের খাত থেকে তিনি কালর্ভাটটি সংস্কার করানো হয়।
এর আগে গত ৮ জুন দৈনিক ‘ইলশেপাড়’ পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘যে কোন সময় কালভার্টটি ভেঙ্গে পড়ে দূর্ঘটনার আশংকা, হাজীগঞ্জের জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ কালভার্টে যান ও জন চলাচলে দূর্ভোগ’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপর কালভার্টটি সংস্কারের উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
এদিকে দীর্ঘদিন পর কালভার্টটি সংস্কার হওয়ায় স্থানীয় ও এলাকাবাসী, ওই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন এবং যানবাহনের চালক ও যাত্রীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জানান, ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল।
পূর্বের প্রকাশিত সংবাদ, হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর কৃষি মাঠের মাঝপথ দিয়ে যাওয়া এলজিইডি সড়কে জগন্নাথপুর রাজনারায়ণ খালের উপর কালভার্টের মাঝে ঢালাই ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে এই ঝুঁকিপূর্ণ কালভার্ট দিয়ে চলাচলরত যানবাহন ও জনচলাচল ব্যাহত হচ্ছে। অথচ দীর্ঘদিন ধরে কালভার্টটি এমন অবস্থায় পড়ে থাকায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর চৌরাস্তা থেকে এলজিইডির এই সড়কটি জগন্নাথপুর বাজার ও বাজার থেকে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় হয়ে কাকৈরতলা জনতা কলেজ ও কাকৈরতলা আলিম মাদরাসা এবং জগন্নাথপুর বাজার থেকে ঈদগাহ পর্যন্ত। যা ওয়ারুক স্টেশন-জগন্নাথপুর-হরিপুর সড়কের সংযোগ হয়েছে। যে পথ দিয়ে পাশর্^বর্তী শাহরাস্তি উপজেলায় যাওয়া যায়।
সড়কটি দিয়ে প্রতিদিন মাইক্রোবাস, পিকআপ ভ্যান, সিএনজিচালিত স্কুটার, রিকশা, অটোবাইক, মোটরসাইকেল, মিশুক, সাইকেল সহ ছোট-বড় বিভিন্ন

যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। এছাড়াও পাঁয়ে হেটে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়, কাকৈরতলা জনতা কলেজ ও কাকৈরতলা আলিম মাদরাসার শিক্ষার্থীরাসহ প্রতিদিন কয়েক শতাধিক লোকজন চলাচল ও প্রয়োজনীয় মালামাল পরিবহণ করে থাকে।
অথচ এই সড়কের জগন্নাথপুর গ্রামের কৃষি মাঠের মাঝ পথে জগন্নাথপুর রাজনারায়ণ খালের উপর নির্মিত কালভার্টের মাঝে ঢালাই ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে কালভার্টটি এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকায় যান ও জনচলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। প্রায় ঘটছে ছোট-খাটো দূর্ঘটনা। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ কালভার্টটি দিয়ে চলাচলরত শিার্থীসহ জনসাধারণ যেকোনো মুহুর্তে বড় দুর্ঘটনায় সম্মুখিন হতে পারে।
এ বিষয়ে স্থানীয় জে.এইচ টিপু জানান, কালভার্টটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকার কারণে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে। এতে জান ও মালের ক্ষতি হতে পারে। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ এই কালভার্টটি ভেঙ্গে, নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে সু-দৃষ্টি কামনা করছি।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল জানান, জগন্নাথপুর রাজনারায়ণ খালের উপর ব্রীজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকায় যে কোন সময় দূর্ঘটনার আশংকা রয়েছে। তিনি বলেন, এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ারকে (প্রকৌশলী) অবহিত করা হয়েছে। আশা করি দ্রুত ব্রীজ নির্মানের ব্যবস্থা হবে।
উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান জানান, পুরোনো হওয়ায় কালর্ভাটটির স্থায়িত্ব কিছুটা নষ্ট হয়ে গেছে। কালর্ভাটরটি নতুন করে নির্মাণ করার জন্য রুরুাল সার্পোট ব্রীজ প্রজেক্টের তালিকায় এবং ঊর্ধ্বতন কর্তৃপরে কাছে সুপারিশ পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত নির্মাণ কাজ শেষ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদপে নেয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের জগন্নাথপুরের ঝুঁকিপূর্ণ সেই কালভার্টটি সংস্কার করালেন ইউএনও | Rknews71

আপডেট : ০৫:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২