চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপির) নবগঠিত ৭১ সদস্যবিশিষ্ট কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. মোস্তফা কামাল সর্দার। তাঁর এ পদপ্রাপ্তিতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।
গত ১৭ অক্টোবর হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও সদস্যসচিব এম. এ. রহিম পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে প্রফেসর আ. কুদ্দুসকে সভাপতি এবং সুলতান মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার প্রত্যাশা রয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় মো. মোস্তফা কামাল সর্দার দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে কাজ করবেন বলে আশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।



















