ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব আল রশিদ ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন মতলব আল রশিদ ক্লাবের আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার(২০ অক্টোবর) ক্লাবের সাধারণ সভায় এমদাদ হোসেন খানকে সভাপতি এবং জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
ক্লাবের প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন-মাহমুদ হাসান জুয়েল, হুমায়ুন কবির সরকার, মহিবুল হাসান শামীম, আশরাফুর রহমান বাবু, মজিবুর রহমান ও আবুল বাশার।
 যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজাহিদুল ইসলাম কিরণ, সাইয়েদুল আরেফিন শ্যামল, ডি এম আলাউদ্দিন ও সানাউল্লাহ মিয়া মিশন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাজেদুল আরেফিন শাওন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম রনি।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল খন্দকার, কোষাধ্যক্ষ মো. সফিউল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক হাছান ইকবাল, ক্রীড়া সম্পাদক আজিজুল ইসলাম বাবু, সহ-ক্রীড়া সম্পাদক ফয়সাল খান, সহ-দপ্তর সম্পাদক আল আমিন মিয়াজী, সাংস্কৃতিক সম্পাদক বদরুন নাহার লরিন, আপ্যায়ন সম্পাদক শাহ আলম বাদল, আইন সম্পাদক নূরে আলম বাবু, তথ্য ও যোগাযোগ সম্পাদক প্রকৌশলী আবু সাঈদ হিমু, মহিলা সম্পাদক সালমা আক্তার এবং সমাজসেবা সম্পাদক রেহান উদ্দিন রাজন।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত মতলব আল রশিদ ক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি স্থানীয় মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন জোরদারে ভূমিকা রেখে আসছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ক্লাবের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সংগঠনটি স্থানীয় পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
নবগঠিত কমিটির সভাপতি এমদাদ হোসেন খান বলেন, “মতলব আল রশিদ ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। ক্লাবের সব সদস্যকে সঙ্গে নিয়ে সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, “নতুন দায়িত্ব আমাদের জন্য বড় একটি দায়িত্ব। ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মিত কর্মসূচি গ্রহণ করা হবে। তরুণদের সম্পৃক্ত করে সমাজসেবা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মতলব আল রশিদ ক্লাবকে আরও কার্যকর ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তুলতে আমরা সর্বাত্মক চেষ্টা করব। মতলবের মানুষের কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব আল রশিদ ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মতলব আল রশিদ ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপডেট : ১১:১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬