চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার অন্যতম সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব’-এর ২০২৬-২৮ ইং মেয়াদের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোদাচ্ছের হোসেনের দিকনির্দেশনায় ৩১ সদস্যবিশিষ্ট এই শক্তিশালী কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন এই কমিটিতে মোঃ ফয়সাল সরকার সভাপতি এবং মোঃ সারোয়ার ফরাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার(২৩ অক্টোবর) নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে এই কমিটি চূড়ান্ত করা হয়।
ঘোষিত কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি মাজহারুল ইসলাম স্বপন, সমীর ভট্টাচার্য্য বলু, পিন্টু সাহা, মোঃ মামুনুর রশিদ (রাসেল), মোঃ সোহেল সরকার, মোঃ লোকমান হোসেন ও মোঃ মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন জামাল ও মোঃ বদিউল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস সরকার মুন্না, যুগ্ম সাংগঠনিক সম্পাদক: মোঃ মনির হোসেন ও প্রদীপ দাস, কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক শেখ সাদী (যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ মইনুদ্দিন বাবু), ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল হাসান নিপু (যুগ্ম ক্রীড়া সম্পাদক মোঃ সবুজ প্রধান), প্রচার সম্পাদক মোঃ আবু সামা প্রধানীয়া (সহ-প্রচার সম্পাদক মোঃ রনি সরকার)।
এছাড়াও বিভিন্ন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন— স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডাঃ ফিরোজ আহমেদ স্লোগেন, আইন বিষয়ক সম্পাদক পদে এডভোকেট রাশেদ মামুন, সহ-আইন বিষয়ক সম্পাদক পদে এডভোকেট নাদিম ঢালী, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ সাইফুল মুজরাবীন (অনাবিল), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ ইসমাইল হোসেন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক পদে সাইফুর রহমান বাবু এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে নাদিরা আক্তার। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মোঃ জানে আলম ও মোহাম্মদ আলীকে।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ‘একতা, শৃঙ্খলা ও ক্রীড়া’—এই মূলমন্ত্রকে ধারণ করা মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবটি দীর্ঘদিন ধরে এলাকায় ক্রীড়া উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর ক্লাবের সকল স্তরের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। নতুন নেতৃত্বের হাত ধরে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।



















