ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন সাইফুল মীর

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এম. আর. সাইফুল ইসলাম মীর। নিজ গ্রাম সুবিদপুরে নির্বাচনী প্রস্তুতি সভার মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

শুক্রবার ( ২৩ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ০৯ ওয়ার্ড সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজ ওয়ার্ডের নারী-পুরুষের উপস্থিতিতে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। নিজ গ্রাম থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করে তিনি ইউনিয়নজুড়ে নিজের প্রার্থিতার বিষয়ে জনমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন।

প্রস্তুতি সভায় মো. সাইফুল ইসলাম মীর বলেন-আমি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের পাশে থাকতে চাই। এলাকার মানুষের পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। এ জন্য আমি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এ প্রার্থিতা ঘোষণার পর নির্বাচনী মাঠে কী ধরনের তৎপরতা দেখা যায়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জে অভিযান, জব্দ ১৩ বস্তা ও ২ কার্টুন দাহ্যবস

হাজীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন সাইফুল মীর

আপডেট : ০৯:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬