ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জে অভিযান, জব্দ ১৩ বস্তা ও ২ কার্টুন দাহ্যবস

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৯:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • 33

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপজ্জনক দাহ্যবস্তু ও নিষিদ্ধ কারেন্ট জালসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানের প্রথম পর্যায়ে হাজীগঞ্জ বাজারের ট্রাক রোড ও স্বর্ণকারপট্টি এলাকার দুটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ১৩ বস্তা ও দুই কার্টুন বিপজ্জনক দাহ্যবস্তু জব্দ করা হয়। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে বাজি, রকেট, কিটক্যাট, চরকি ও তারাবাতি।

জব্দ করা দাহ্যবস্তু বিস্ফোরক পরিদপ্তরের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট গোডাউন দুটি সিলগালা করা হয়। একই সঙ্গে গোডাউন দুটির চাবি হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলামের জিম্মায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, হাজীগঞ্জ বাজারের কাপড়িয়াপট্টিসহ কয়েকটি গোডাউনে নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল মজুদ থাকার সন্দেহে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি খুচরা দোকান ও একটি গোডাউন থেকে আনুমানিক ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং দুই বস্তা রিং জাল জব্দ করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বাজারে বিপজ্জনক দাহ্যবস্তু ও নিষিদ্ধ জালের মজুদের বিরুদ্ধে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট সামগ্রী জব্দের পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জে অভিযান, জব্দ ১৩ বস্তা ও ২ কার্টুন দাহ্যবস

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জে অভিযান, জব্দ ১৩ বস্তা ও ২ কার্টুন দাহ্যবস

আপডেট : ০৯:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬