ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় ফুটপাত হকারদের দখলে, চরম বিপাকে স্থায়ী ব্যবসায়ীরা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 39

চাঁদপুরের কচুয়া উত্তর বাজারের ফুটপাত ও চলাচলের রাস্তা অবৈধ হকারদের দখলে চলে গেছে। এতে লাখ লাখ টাকা বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করা স্থায়ী ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের বিক্রি বাণিজ্যে ধস নেমেছে।

স্থানীয় সূত্রে জানা যায় , কচুয়া উত্তর বাজারের পল্টন ও এর আশপাশের এলাকায় ৩০ থেকে ৪০টির অধিক অবৈধ দোকান গড়ে উঠেছে। এর মধ্যে ১০টি ফলের দোকান, ১২টি কাপড়ের দোকান এবং ৬টি চায়ের স্টল সহ অন্যান্য দোকান রয়েছে। রূপসী বাংলা হোটেল থেকে শুরু করে জয় ভ্যারাইটিজ স্টোর পর্যন্ত দীর্ঘ ২০০ গজের বেশি জায়গা জবরদখল করে এই ব্যবসা পরিচালনা করা হচ্ছে। বিগত ৫-৬ বছর ধরে এভাবে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে আসলেও স্থায়ী ব্যবসায়ীদের দুর্ভোগ দীর্ঘায়িতই হচ্ছে।

ভুক্তভোগী স্থায়ী ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ফুটপাতের ওপর এসব অবৈধ দোকান বসার কারণে ক্রেতারা সহজে দোকানে প্রবেশ করতে পারছেন না। ফলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বাজারের স্থায়ী ব্যবসায়ী মানিক চন্দ্র ঘোষ আক্ষেপ করে বলেন, আমরা ১০ লক্ষ টাকা অগ্রিম (অ্যাডভান্স) দিয়ে দোকান নিয়েছি এবং প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ভাড়া পরিশোধ করছি। অথচ দোকানের ঠিক সামনেই অবৈধভাবে হকাররা বসে আমাদের বেচাকেনা প্রায় বন্ধ করে দিয়েছেন। বিষয়টি দেখার যেন কেউ নেই! আমরা এর দ্রুত প্রতিকার চাই।

এদিকে ফুটপাত দখল ও ব্যবসায়ীদের সংকটের বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরিকুল ইসলাম  মুঠোফোনে জানান, আমি দেশের বাহিরে আছি, দেশে আসার পর ব্যবসায়ীদের দাবির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবো। ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদের বাজার ব্যবসায়ী ও প্রশাসনকে নিয়ে দ্রুত এর সমাধান করবো।

এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, অতিদ্রুত ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসন কাজ করছে। খুব শীঘ্রই আমরা অভিযান পরিচালনা করবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফুটপাত হকারদের দখলে, চরম বিপাকে স্থায়ী ব্যবসায়ীরা

কচুয়ায় ফুটপাত হকারদের দখলে, চরম বিপাকে স্থায়ী ব্যবসায়ীরা

আপডেট : ০৩:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬