ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
  • 110

কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই শনিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে উন্নীতকরণ। এবং এসডিজি এ উল্লেখিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে অষ্টম পরিকল্পনায় (২০২১-২০২৫) মৎস্য সেক্টরে অর্জিতব্য প্রধান লক্ষ্যসমূহ নির্ধারণ করা হয়েছে।

এসব লক্ষ্যসমূহ হচ্ছে, মাছের উৎপাদন ১১শতাংশ বৃদ্ধি করা, দৈনিক মাথাপিছু মাছ গ্রহণের পরিমাণ ৬৪ গ্রাম নিশ্চিত করা, হিমায়িত চিংড়ি, মাছ ও ভ্যালু, অ্যাডেড মৎস্য পন্য রপ্তানি ১ লক্ষ্য মে. টনে উন্নীত করণ, বেকার ও যুব মহিলাদের জন্য অধিকতর কর্মসংস্থানের সৃষ্টি ও মৎস্য চাষে ২০-২৫ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, মৎস্যজীবীদের আয় ৩০ শতাংশ বৃদ্ধি করা, আন্তর্জাতিক বাজারে মাছ ও চিংড়ি সরবরাহের প্রতিটি ধাপে উত্তম চাষ ব্যবস্থা গড়ে তোলা এবং সামগ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরার জন্য গৃহীত ব্যবস্থাপনা বাস্তবায়ন। তিনি আরো বলেন ২৪ জুলাই কচুয়ায় পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামসহ কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কচুয়া,(চাঁদপুর) প্রতিনিধি,,

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা – Rknews71

আপডেট : ০২:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২