সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে কক্সবাজারের উদ্দেশে আনন্দ ভ্রমণে যাত্রা করেছেন মতলবের জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সংগঠন ‘সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদ’-এর সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ বাসযোগে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন সংগঠনের সদস্যরা।
সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের চেয়ারপারসন গোলাম সারওয়ার সেলিম জানান, আগামী ২৮ নভেম্বর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের নিয়ে এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, আনন্দ ভ্রমণের অংশ হিসেবে শুক্রবার দিনব্যাপী কক্সবাজার সমুদ্রসৈকতসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ ও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ২৮ নভেম্বর কক্সবাজার প্রেসক্লাবে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আনন্দ ভ্রমণে অংশ নিয়েছেন সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের মহাসচিব মাহফুজ মল্লিক, যুগ্ম মহাসচিব রেদওয়ান আহমেদ জাকির, সদস্য-ফজলে রাব্বি ইয়ামিন, মো. জাহাঙ্গীর আলম প্রধান, লোকমান হাবিব, সাইফুর রহমান সবুজ, সফিকুল ইসলাম রিংকু, মোজাম্মেল প্রধান হাসিব, মিজানুর রহমান, রবিউল আলম ও আনোয়ার মৃধা।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মানসিক প্রশান্তি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে এ আনন্দ ভ্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















