ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সি শিশুর মৃত্যু – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • 182
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রান্ত দাস নামের চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের ধোপা বাড়ির এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই বাড়ির ঝুটন দাসের ছেলে।
নিহত শিশুর চাচা খোকন দাস বলেন, প্রান্তের ১৬ দিন বয়সে তার মা মারা যায়। এরপর থেকে আমরাই তাকে লালন পালন করে আসছি। এদিন সে নিজ বাড়িতেই খেলাধূলা করছিল। খেলাধূলার কোন এক সময় সে পুকুরের পানিতে ডুবে যায়।
তিনি বলেন, প্রান্তকে দেখতে না পেয়ে আমরা তাকে খুঁজতে বের হই। এক পর্যায়ে বাড়ির পুকুরের পানিতেৃ ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে পরীক্ষা-নিরিক্ষা শেষে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেসউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা গেছে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি।
মোহাম্মদ হাবীব উল্যাহ্,,
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সি শিশুর মৃত্যু – Rknews71

আপডেট : ১১:০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২