ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে মালদ্বীপের তরুণী বরুড়ায় – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • 136
সৌরভ লোধ, বরুড়া (কুমিল্লা):
কুমিল্লা জেলার বরুড়া উপজেলা পয়ালগাছা ইউনিয়নের গন্ডামারা গ্রামের আব্দুর রশিদের বড় ছেলে মোহাম্মদ রাসেল মালদ্বীপের রাজধানী মালে সিটিতে যান। সেখানে কাজের সুবাদে করোনাকালীন সময়ের শুরুতে পরিচয় তরুণী হাব্বা আহমেদের সাথে।
এরপর দুজনের মন দেওয়া-নেওয়া। তারপর ২০২১ সালে অক্টোবর মাসে তারা বিয়ে করেন। সেখানে বসবাসের পর গত ২৪ জুলাই হাব্বা আহমেদ তার স্বামী মোহাম্মদ রাসেলের সাথে বাংলাদেশে আসেন। হাব্বা আহমেদ মালদ্বীপের মালে সিটি’র আহমেদ দিদি’র মেয়ে।
কথা হয় মোহাম্মদ রাসেলের সাথে। তিনি বলেন, ভালোবেসে বিয়ে করেছি। এখন সে আমার গ্রামের বাড়িতে এসেছে। ১০/১২ দিন থেকে আবার মালদ্বীপ চলে যাবে।
স্থানীয় মেম্বার (ইউপি সদস্য) জাহাঙ্গীর হোসেন বলেন, আমি শুনেছি রাসেল ভালোবেসে মালদ্বীপের একটি মেয়েকে বিয়ে করেছে। এখন তাকে দেশে নিয়ে আসছে।
উল্লেখ্য, এর আগে গত ১১ জুলাই প্রেমের টানে নূর আজিমা নামের মালয়েশিয়ান এক তরুণী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘল গ্রামে আসেন। তিনিও প্রেমের টানে মালয়েশিয়ার পেনাং শহর থেকে বাংলাদেশে এসেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

প্রেমের টানে মালদ্বীপের তরুণী বরুড়ায় – Rknews71

আপডেট : ০১:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২