ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হাজীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ  – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
  • 209
 মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
চাঁদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অংশগ্রহণ করে হাজীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষে গত ২৭ জুলাই (বুধবার) বিকালে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে অংশ নেয় হাজীগঞ্জের নেতৃবৃন্দ।
সাবেক ছাত্রলীগ নেতা ফরিদুল ইসলাম, রকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান সুজন, তাওহীদুল ইসলাম জুয়েল, চঞ্চল সাহা, রাজন সাহা, শরীফুল ইসলাম মজুমদার, শরীফ মোল্লা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে জেলার প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাপ্পী, ভান্টি চক্রবর্তী, মেহেদী হাছান, আরিফ মজুমদার, সাইদ আব্দুল ঝিনুকসহ হাজীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগসহ ছাত্রলীগের সাবেক একঝাঁক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আত্মপ্রকাশ ঘটে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সবসময় মাঠে ছিল।

এছাড়াও দেশে করোনা মহামারি শুরুর পর থেকে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনটি।

হাজীগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের অংশগ্রহণে দলীয় সহযোগি সংগঠন হিসাবে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হাজীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ  – Rknews71

আপডেট : ০৩:৫৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২