ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ শরীয়তপুরের মাদক কারবারি গ্রেফতার | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • 165
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ শফিক শেখ (৩২) নামের শরীয়তপুরের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার বিকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উচ্চঙ্গা-বাকিলা রেল ক্রসিং সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি শফিক শেখ শরিয়তপুর জেলার ডামুড্যা থানার ধনই গ্রামের শাহজাহানের ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার উচ্চঙ্গা-বাকিলা রেল ক্রসিং সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান ৪ কেজি গাঁজাসহ শফিক শেখকে গ্রেফতার করে।

পরে মাদক কারবারি শফিক শেখের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ শরীয়তপুরের মাদক কারবারি গ্রেফতার | Rknews71

আপডেট : ০৬:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২