ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে জগন্নাথপুর সপ্রাবির প্রধান শিক্ষকের দাফন সম্পন্ন – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • 106
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব আলম সেলিমের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে মরহুমের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে সাড়ে বারোটায় তিনি নিজ বাড়িতে মারা যান।
মরহুম মো. মাহাবুব আলম সেলিম উপজেলা হাটিলা পূর্ব ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান, নিকট আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী সালমা আক্তার পূর্ব হাটিলা ইউনিয়নের টঙ্গীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, মো. মাহবুব আলম সেলিম মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে জগন্নাথপুর সপ্রাবির প্রধান শিক্ষকের দাফন সম্পন্ন – Rknews71

আপডেট : ০২:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২