ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
  • 85

মনিরুল ইসলাম মনির:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এঁর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরপূর্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার সকালে মতলব উত্তর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর নবী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আকতার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. রেফায়েত উল্লাহ দর্জী, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের গ্রন্থনা বিষয়ক উপ-সম্পাদক নুরুজ্জামান খান, যুবলীগ নেতা শাহিন আলম, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শান্ত, সাংবাদিক সফিকুল ইসলাম রানা ও তাইজুল ইসলাম সাগর প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল একজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। একজন আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতি ছাড়াও তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক হিসেবেও বেশ খ্যাতি অর্জন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিলো, তখন শেখ কামাল মুক্তিযুদ্ধে অসামান্য প্রতিভা প্রদর্শন করেছেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যকান্ডের বিচারের যে রায় হয়েছে তা কার্যকর করার জন্য দাবী জানাচ্ছি এবং এই হত্যকান্ডের নেপথ্যে আন্তর্জাতিক যে শক্তি কাজ করেছে তা অবিলম্বে চিহ্নিত করে বিচারের দাবী জানানো উচিত, শুধু এই কাজটি বাকি থেকে গেছে।
বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল ছিলেন একজন রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব। বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল রাজনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্য ওতপ্রোতভাবে জড়িত। তাঁদের নাম বাংলাদেশের মানচিত্রের স্বর্ণাক্ষরে লেখা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান | Rknews71

আপডেট : ০৬:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২