ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির খেড়িহরে সম্পত্তিগত বিরোধে গাছ কাটার অভিযোগ | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • 139

স্টাফ রিপোর্টারঃ

শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধে গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের  খেরিহর গ্রামে একশ্রেণীর প্রভাবশালী দুর্বৃত্ত কর্তৃক বীর মুক্তিযোদ্ধা শহীদ ফজলুর রহমান পরিবারের গাছ কেটে সম্পত্তি জবরদখলের পায়তারার অভিযোগ উঠে।

এ বিষয়ে উঘারিয়া তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ ফজলুর রহমানের ছেলে মোঃ আনিসুর রহমান বিজয় জানান স্থানীয় প্রভাবশালী দুর্বৃত্ত খেরিহর বাহার বাড়ির বাদশা মিয়ার ছেলে মোঃ হেলাল মিয়া (৪৫) গাছ কেটে আমাদের খরিদাকৃত সম্পত্তি দখল নিতে পায়তারা করেছেন। আমরা বাড়িতে না থাকার সুযোগে আমাদের ফলজ ও বনজ গাছ কেটে পূর্বে ও সম্পত্তি দখল নেওয়ার পরিকল্পনা করে আসছিল।

গত ১০ আগস্ট বুধবার খেরিহর বাজার থেকে খেড়িহর মাদ্রাসা সংযোগ সড়কের বাহার বাড়ি সংলগ্ন আমাদের খরিদাকৃত সম্পত্তির তাল গাছ কেটে ফেলে সম্পত্তি দখল করতে চাইলে স্থানীয়রা বাধা দেয়। পরবর্তীতে বিষয়টি আমরা স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করলে স্থানীয় পুলিশ উঘারিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোঃ মফিজুল  ইসলাম খান ও সঙ্গীয় পোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে স্থানীয় আব্দুল ওয়াহিদ (৭০) আবুল কালাম (৬৮) ও হাজী শামসুল হুদা বাহার (৭২) জানান মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সন্তানরা বাড়িতে থাকেনা,  সম্পত্তি পরিমাপের জন্য দু’পক্ষকে বসে বিষয়টি সমাধানের জন্য জানানো হয়েছিল।  কি কারণে হেলাল গাছ কেটেছে, আমাদের বোধগম্য নয়।  তবে শুনেছি এ রাস্তার কাজ করা হবে। তবে কর্তনকৃত গাছটি মুক্তিযোদ্ধা  ফজলুর রহমানের সন্তান আনিসুর রহমান বিজয়ের রোপনকৃত গাছ।

আবার রোপনকৃত গাছগুলো হেলাল গংরা  নিজেদের সম্পত্তির উপর বলে ও  দাবি করেছেন।  তবে উভয়পক্ষ উপস্থিত থেকে সম্পত্তি পরিমাপ করে চূড়ান্তভাবে বিষয়টি সমাধান করা সম্ভব।  এ বিষয়ে মোঃ হেলাল মিয়া জানান এ সম্পত্তি বেশ কয়েকবার পরিমাপ করা হয়েছে, প্রতিবার সম্পত্তি পরিমাফের সময় আনিসুর রহমান বিজয়দের জানানো হলেও তারা উপস্থিত  থাকেন না,
অতিশীঘ্রই এ সড়কের নির্মাণ কাজ শুরু হবে, তাই গাছ কেটেছি।  এছাড়া তালগাছটি বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গেছে। সম্পত্তি পরিমাপে তাদের রোপনকৃত গাছ ও সীমানা প্রাচীর সংলগ্ন জায়গায় আমাদের মধ্যে পড়েছে।

এ বিষয়ে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম খান জানান মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাল গাছ কেটে ফেলে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তির খেড়িহরে সম্পত্তিগত বিরোধে গাছ কাটার অভিযোগ | Rknews71

আপডেট : ০৯:৩৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২