ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • 177

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||

যথাযোগ্য মর্যাদায় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

এদিন দিনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহদাত বরণকারী সদস্যদের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু।

সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সদস্য জাকির হোসেন সোহেল, ওমর ফারুক, বিল্লাল হোসেন, মহিবুল ইসলাম মাসুম, মোস্তাফিজুর রহমান সুজন, রাবেয়া আক্তার সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তব্য শেষে ৭ মার্চের ভাষন, কবিতা আবৃত্ত ও দেশাত্মবোধক গানে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত, মিলাদ, দোয়া ও মোনাজাত করেন, ধর্মীয় শিক্ষক মাওলানা মো. নুরুল আমিন।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত | Rknews71

আপডেট : ০৮:৫২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২