ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণকলি হাই স্কুলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • 188

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||

যথাযোগ্য মর্যাদায় হাজীগঞ্জ পৌরসভাধীন স্বর্ণকলি হাই স্কুলে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিন দিনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন এবং স্কুলের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমান বিএসসি সকল শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সহকারী প্রধান শিক্ষক আলী আশ্রাফের উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান শিক্ষক মো. মহিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন, মাওলানা শাহীন বিন সাঈদ।

এ সময় সহকারী শিক্ষক মো. এমরান হোসেন, উম্মে পারভিন সুলতানা, আসাদুজ্জামান রনি, মো. জসিম উদ্দিন, সুলতানা জাহান নিসা ও মো. আব্দুর রবসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

স্বর্ণকলি হাই স্কুলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত | Rknews71

আপডেট : ১০:১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২