জহিরুল ইসলাম জয় :
বাংলাদেশ আওয়ামী লীগ হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সোমবার বিকালে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাজহারুল আলম শান্তের নেতৃত্বে একটি মিছিল সমাবেশ অনুষ্ঠানে যোগদান করে। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন উক্ত মিছিলকে স্বাগত জানিয়ে শান্তর নেতৃত্বের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম রিফাত, আশেকুর রহমান চৌধুরী, ইমরান হোসেন রাকিব, জুনায়েদ চৌধুরী, ইসমাঈল হোসেন, শাহাদাত, আলআমিন, রাকিব, রিজভী, তামিমসহ শতাধিক নেতাকর্মী।




















