নিজস্ব প্রতিবেদক,,
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে সোমবার ১৫ আগস্ট হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে কাকৈরতলা জনতা কলেজে রচনা,চিত্রাংকন,কুইজ,কবিতা আবৃতি, শেখ রাসেল দেয়ালিকা,তাৎপর্যপূর্ণ আলোচনা,প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং বৃক্ষরোপন সহ মধ্যাহ্ন পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।
সভা সঞ্চালন করেন করেন, সহকারী শিক্ষক মোজাম্মেল হক কাজল।
দোয়া মোনাজাত পরিচালনা করেন,সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ কবির হোসেন,প্রভাষক সঞ্জয় সরকার,প্রভাষক শাহাদাত হোসেন,আজাদ প্রমুখ।
আলোচনা শেষে অধ্যক্ষ সহ অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গভর্নিং বডির সদস্যবৃন্দ,সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীববৃন্দ।




















