ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • 156
নিজস্ব প্রতিনিধি:
যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ করা হয়। দিনের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল হাদী মিয়া।
এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক লায়ন মোহাম্মদ আনিসুজ্জামান শিশির।
তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং স্বাধীনতার পর যখন দেশ এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে  পাকিস্তানের পরাজিত শক্তি খুনি মোস্তাক গং তাকে স্ব-পরিবারে হত্যা করে। যাতে এদেশকে আবার পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া যায়।
তিনি বলেন, কিন্তু তাদের সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আল্লাহর অশেষ রহমতে এখন বঙ্গবন্ধুর রক্ত ও আর্দশের উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশে রোল মডেল।
তিনি নব প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমারা সেই অপপ্রচারে বিব্রত হবে না। মনে রাখবে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে মুক্তি যুদ্ধের চেতনা কে লালন করে  সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলেই এদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মো. রবিউল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য মো. মোস্তাফিজুর রহমান শামীম চৌধুরী, মো. সেলিম প্রধানিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক আজিজ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি মো. শাহআলম মিজি। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মেনাপুর বাজার মসজিদের পেশ ইমাম মোঃশাহাদাত হোসেন।
উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য মো. করিম খান, শিক্ষক প্রতিনিধি খাদিজা আক্তার, খোকন চন্দ্র বনিক, সহকারী প্রধান শিক্ষক মো. মকবুল আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বিপ্লব পাটাওয়ারীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত | Rknews71

আপডেট : ০৬:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২