ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার! আটক-১ | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • 103

আরকেনিউজ৭১ঃ
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ইমদাদুল হক মিঠুনের তত্ত্বাবধায়নে বিরোধী অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ৪০ হাজার টাকা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২২ আগষ্ট (সোমবার) সকাল ৮টায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক, জনাব বাপন সেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশীবিল্ডিং রোডস্থ হাওলাদার জামে মসজিদের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ আল-আমিন প্রকাশ আনভি(২০) নামে একজনকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক কারবারি আল-আমিন প্রকাশ আনভি(২০) বরগুনা সদর থানার বাসিন্দা নান্নু মিয়ার ছেলে। বর্তমান বসবাস করছেন মধ্য বাড্ডা, পাঁচতলা বাজার, পোস্ট অফিস রোড, কমান্ডার গলি, থানা- বাড্ডা, ডিএমপি, ঢাকাতে।

মাদক উদ্ধারের ঘটনায় মাদক কারবারি মোহাম্মদ আল-আমিন প্রকাশ আনভি(২০) বিরুদ্ধে চাঁদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে। চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক মিঠুন বলেন ‘ মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার! আটক-১ | Rknews71

আপডেট : ০১:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২