সাইফুল হাসান হাজীগঞ্জ প্রতিনিধি :
হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার বিএনপির প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, ২০২৩ সালের নির্বাচনে পুনরায় ক্ষমতায় যেতে আওয়ামীলীগ আবারও নীলনকশা তৈরি করেছে। দেশের জনগণের গনতন্ত্র হরন করে পুনরায় ক্ষমতা আসতে ১৫০ আসনে ইভিএম মেশিনে ভোট নেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে। সরকার বুঝে গেছে নিরপেক্ষ ভোটে তারা কোন ভাবেই ক্ষমতা আসবেনা। এজন্যই শেখ হাসিনা নির্বাচন কমিশনকে দিয়ে ১৫০ আসনে ইলেকট্রনিকস ভোটিংয়ের ব্যবস্থা করেছে। বিএনপির নেতাকর্মীরা বেঁচে থাকতে তা বাস্তবায়ন করতে দেবেনা।
তিনি প্রধান অতিথির বক্তব্য আরো বলেন, আগামী দিনে যে সকল আন্দোলনের ডাক আসবে সর্বস্তরের নেতাকর্মীরা রাজপথ দখল করে এই সরকারকে বিতাড়িত করেই তবে আমরা ঘরে ফিরবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ পাটওয়ারী, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল,
পৌর বিএনপির প্রচার সম্পাদক মারুফ খান রাসেলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















