ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর পরকিয়া : মতলব উত্তরে স্ত্রীকে স্বামী দেবর শ্বশুর শ্বাশুড়ি কর্তৃক মারধর – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • 163

মতলব উত্তর ব্যুরো :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুক্তিরকান্দি গ্রামে নাসরিন আক্তার (৩২) নামে এক গৃহবধূকে স্বামী, দেবর, শ্বশুর ও শ্বাশুড়ি কর্তৃক ব্যাপক মারধর করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত নাছরিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

আহত নাসরিন বলেন, আমি উপর তারা এমন ভাবে অত্যাচার চালাচ্ছে যেন আমি একটা পশু। গত ৯ বছর যাবৎ এই অত্যাচার সহ্য করছি। তিনি আরও বলেন, আমার স্বামী একজন মাদক কারবারি। সে পরকীয়া করে বিভিন্ন নারীদের সাথে। রাতভর মোবাইলে চ্যাটিং করে ও ইমুতে কথা বলে। এসব বিষয় নিয়ে কথা বললেই আমাকে ধরে মারধর করে। আমার শ্বাশুড়ি বলে আমি সংসার ছেড়ে চলে আসতাম তার ছেলেকে আরেকটা বিয়ে করাবে। আজকে আমাকে আমার স্বামী ফয়েজ, শ্বশুর আলমগীর সরকার, শ্বাশুড়ি মাজেদা বেগম, দেবর আনিছুর রহমান সহ সবাই মারধর করছে। হাতে কোপ দিছে ও রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা যখন করেছে।

আহতের ভাই মহন বলেন, আমার বোনকে ২ লাখ টাকা যৌতুক দিয়ে বিগত ৯ বছর আগে বিয়ে দিছি। বিয়ের পরও বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি বোনের শান্তির জন্য। গরু দিয়েছি যাতে লালন পালন করে স্বাবলম্বী হয়। কিন্তু তার স্বামী ফয়েজ সরকার পরকীয়া করে অন্য নারীদের সাথে। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে বহুদিন ধরে অশান্তি। গত বছরে আমার বোনকে অনেক মারধর ও তার উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। আজকে আবার তারা সবাই মিলে তাকে মারাত্মক জখম করেছে। টানা হেঁচড়া করে পোশাক ছিড়ে ফেলছে।

এ ব্যাপারে ফয়েজ সরকার বলেন, তার (নাসরিন) মুখের ভাষা খুবই খারাপ। তাই রাগের মাথায় মেরেছি। নাসরিন সবসময় আমার খারাপ আচরণ করে। আমি কোন মাদকের সাথে জড়িত নেই, একসময় ছিলাম। আর কোন পরকীয়া করি না।
নাসরিনের দেবর আনিছুর রহমান বলেন, তার মুখ খুব খারাপ। আমাদের বংশ নিয়ে খারাপ কথা বলে। তাই চেয়ার দিয়ে বারী দিয়েছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

স্বামীর পরকিয়া : মতলব উত্তরে স্ত্রীকে স্বামী দেবর শ্বশুর শ্বাশুড়ি কর্তৃক মারধর – Rknews71

আপডেট : ০২:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২