ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আর নেই – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • 89

নূরুল ইসলাম ফরহাদ :

ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ, জমিয়াতুল মোদার্রেছীন ফরিদগঞ্জ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সাবেক য্গ্মু-সম্পাদক, চান্দ্রা দরবার শরীফের সিনিয়র নায়েবে আমির, নয়াহাট বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি, মনোহর খান বাড়ি জামে মসজিদের সাবেক খতিব, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কবি দন্তন্য ইসলামের পিতা শরীফ মো. তাজাম্মল হোসেন আর নেই। ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় ঢাকার শমরিতা হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স ছিলো ৬৭ বছর।

আলহাজ¦ শরীফ মো. তাজাম্মল হোসেন মজুমদার দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তবে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। তাঁর বড় ছেলে নজরুল ইসলামের মাধ্যমে জানা যায়, গত ২৪ আগস্ট তাঁর অবস্থা খারাপ দেখে উপজেলার ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার আরো অবনতি হলে ২৫ আগস্ট ঢাকার এস.পি.আর সি এন্ড নিউরোলজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি প্রফেসর কাজী দ্বীন মোহাম্মদ এর তত্ত¡াবধানে ছিলেন। প্রফেসর কাজী দ্বীন মোহাম্মদের পরামর্শে গত ২৭ আগস্ট শমরিতা হাসপাতালে ভর্তি করানো হয়।

আলহাজ¦ শরীফ মো. তাজাম্মল হোসেন মজুমদারের বনাঢ্য জীবনে তিনি অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি টানা দুই মেয়াদে ১০ বছর জমিয়াতুল মোদার্রেছীন ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার পাশাপশি তিনি ব্যবসা করতেন। নয়াহাট বাজারের একজন পুরোনো ব্যবসায়ী ছিলেন তিনি। পুস্তক ও ষ্টেশনারী ব্যবসার মাধ্যমে তার ব্যবসায়ী জীবন শুরু। সময়ের পালাবদলে সেই শরীফ স্টোরের আইটেম বদল হয়ে এখনো স্বগৌরবে টিকে আছে। ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি, সাংবাদিক ও কবি নজরুল ইসলাম তার বড় ছেলে। তার ৩য় ছেলে জাহিদুল ইসলাম একজন উদিয়মান তরুণ ধর্মীয় বক্তা। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে, স্ত্রী, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আগামীকাল ৫ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

আলহাজ¦ শরীফ মো. তাজাম্মল হোসেন মজুমদারের মৃত্যুতে ফরিদগঞ্জ লেখক ফোরাম পরিবার গভীরভাবে শোকাহত। শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। সেই সাথে তার পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে উঠার এবং ধৈর্য্য ধরার তৌফিক দান করার প্রার্থনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আর নেই – Rknews71

আপডেট : ০১:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২