ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে হাজীগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতবিনিময় – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • 212
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
আসন্ন শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ। শনিবার বেলা ১১টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতিবিনিময় সভায় পূজামন্ডপ কমিটির সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা সভাপতি রোটা. রুহিদাস বণিক।
তিনি বলেন, প্রতি বছরের মতো এ বছরও উৎসবমূখর, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উপজেলার ২৯টি পূজামন্ডপে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা সবাই অন্য ধর্মের লোকদের সাথে মিলে-মিশে পূজা উদযাপন এবং প্রতিটি পূজামন্ডপে দেশ ও দশের এবং জাতীর মঙ্গল ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করবো।
পূজামন্ডপ কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দূর্গাপূজা উদযাপনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রিয় নির্দেশনাগুলো মেনে চলবো। সেই সাথে সবাই সতর্ক ও সচেতন থাকবো যেন, কোন দুষ্কৃতিকারী কোন ধরনের অপকর্ম না করতে পারে। এ জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিজেরা দায়িত্ব পালন করবো।
উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুখেন্দু রায় চৌধুরী সুন্টির পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহ-সভপতি সঞ্জয় কর্মকার, প্রবীর কুমার সাহা (ফটিক), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সত্যভ্রত ভদ্র মিঠুন।
এ সময় আরো বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটা. প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর সভাপতি রাধা কান্ত দাস রাজু, সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, উপজেলা শাখার দপ্তর সম্পাদক সুজন দাস প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন, সদস্য অনিক কুমার সাহা, এ্যাড. সুমন দেবনাথ (রাজু), রাখাল চন্দ্র শীল, প্রবীর সাহা, দুলাল চন্দ্র সূত্রধর, গণেশ চন্দ্র রায়, প্রবীর দেবনাথ, বিদেশ চন্দ্র সাহা, শ্যামল সাহা, মদন সাহা, উত্তম সরকার, শৈলেন চন্দ্র দাস, পুলিন্ড সরকারসহ ২৯টি পূজামন্ডপ কমিটির সদস্যবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে হাজীগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতবিনিময় – Rknews71

আপডেট : ০২:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২