ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে থানা চত্বরে সবজি চাষ, প্রশংসায় ভাসছেন ওসি – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • 127
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ থানা চত্বরে পতিত জমিতে বিষমুক্ত বিভিন্ন সবজি চাষ করে চমক সৃষ্টি করেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জোবাইর সৈয়দ।
সরেজমিনে দেখা যায়, হাজীগঞ্জ থানা চত্বরে পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে ওসির উদ্যোগে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে।
লাউ,চিচিঙ্গা,বরবটি,বেগুন,ঢেঁড়স, লাল শাক,পেঁপেসহ বিভিন্ন সবজি চাষ করেছেন। এ চাষাবাদে কোন রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। শুধু জৈব সার ব্যবহার করে তিনি চমক দেখিয়েছেন। সবজির ভালো ফলন হয়েছে।অবসর সময় সবজি ক্ষেত দেখাশোনা করেন ওসি জোবাইর সৈয়দ।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জোবাইর সৈয়দ জানান, ফ্রেশ ও বিষমুক্ত সবজি পেতে এবং পতিত জায়গা কাজে লাগানোই আমার এ চাষাবাদ। বীজ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন উপজেলা কৃষি অফিস।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন, পতিত জমি চাষাবাদ করার জন্য আমরা উৎসাহিত করি। সবজি পুষ্টি বাগান মডেলে ওসি চাষ করেছেন। এ মডেলে চাষাবাদে অল্প জমিতে বেশি আইটেম শাক সবজি চাষ করা যায়।
 তিনি হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে জোবাইর সৈয়দ চলতি বছরের ২৬ ফ্রেব্রুয়ারি যোগদান করেন। তিনি যোগদানের পর থেকেই হাজীগঞ্জে ব্যাপক সুনাম অর্জন করে চলেছেন। সমস্যা শুনলেই প্রত্যান্ত অঞ্চলে ছুটে চলেন নির্দ্বিধায়। অনেকটা প্রচারবিমুখ এ কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে থানা চত্বরে সবজি চাষ, প্রশংসায় ভাসছেন ওসি – Rknews71

আপডেট : ০১:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২