ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদল, নতুন প্রার্থী ওচমান গণি পাটওয়ারী | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • 190

আরকেনিউজ৭১ঃ

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ গাজীর মনোনয়নপত্র বাতিল হওয়ার পর বিদায়ী চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারীকেই আবারও  মনোনয়ন দিচ্ছেন আওয়ামী লীগ।

ওচমান গণি পাটওয়ারী ২০১৬ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের মনোনয়নেই চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। তার বদলে এবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউসূফ গাজীকে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ

কিন্তু এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান রোববার বিকালে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ইউসূফ গাজীর মনোনয়ন বাতিল করেন।

ওই প্রার্থী চাইলে এ আদেশের বিরুদ্ধে আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা।

বিদায়ী চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী আওয়ামী লীগ প্রার্থী ইউসুফ গাজীর বিরুদ্ধে মামলা সংক্রান্ত একটি অভিযোগ আনার পর নির্বাচন কমিশন শুনানি শেষে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানায়।

ঠিক তার ২৪ ঘন্টার মধ্যেই সাবেক জেলা পরিষদ  চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারীকে আওয়ামী লীগের নতুন প্রার্থী ঘোষণা করা হচ্ছে। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদল, নতুন প্রার্থী ওচমান গণি পাটওয়ারী | Rknews71

আপডেট : ১২:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২