ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের বাবার দাফন সম্পন্ন  – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • 195

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী মিঠুর বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মরহুম শহীদ উল্যাহ’র (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মরহুমের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে এদিন সকালে বার্ধক্যজনিত কারণে মো. শহীদ উল্যাহ্ মারা যান। তিনি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের চৌধুরী বাড়ির মরহুম মৌলভী মো. আব্দুল কাদেরের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিন মরহুম মো. শহীদ উল্যাহর জানাযার পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. জাফর আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী।
বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইব্রাহিম জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, বাড়ি ও এলাকার পক্ষে মাস্টার জাফর উল্যাহ্ চৌধুরী, বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম মোহন প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলালের উপস্থাপনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, মরহুমের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী মিঠুসহ নিকট আত্মীয়-স্বজন।
এ সময় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, স্থানীয় ও এলাকাবাসী এবং মরহুমের পরিবারের লোকজন ও নিকট আত্মীয়-স্বজনসহ ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী মিঠুর বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মরহুম শহীদ উল্যাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হকসহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের বাবার দাফন সম্পন্ন  – Rknews71

আপডেট : ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২