ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে শারদীয় দূর্গাৎ উৎসব উপলক্ষে সহস্রাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • 280
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
শারদীয় দূর্গাৎ উৎসব উপলক্ষে হাজীগঞ্জে সহস্রাধিক পরিবারের (হিন্দু ও মুসলমান) মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে রোববার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। যা আমাদের শত বছরের ঐতিহ্য। যে ঐহিত্যের সাথে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই সম্পৃক্ত। আগামীদিনেও আমাদের এই ঐতিহ্যের বন্ধন অটুট থাকবে এবং সকল ধর্মের পারস্পরিক সম্প্রীতি আরো সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক বাবু গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র সরকার।
হাজীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর পূজা উদযাপন পরিষদের কার্যকরি কমিটির পক্ষে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক শ্যামল সাহা, সহ-সভাপতি ডা. তাপস চন্দ্র সাহা, যুগ্ম সাধারন সম্পাদক সুমন রায় চৌধুরী প্রমুখ। বক্তব্য শেষে সহস্রাধিক পরিবারের (হিন্দু ও মুসলমান) মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

সাংগঠনিক সম্পাদক অজয় সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে সহ-সভাপতি প্রণব কুমার সাহা, প্রদীপ সাহা, যুগ্ম সাধারন সম্পাদক লক্ষ্মীকান্ত দাস, দপ্তর সম্পাদক সহদেব চক্রবর্তী, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক প্রনব সাহা, মহিলা বিষয়ক সম্পাদক মিলি সাহাসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে শারদীয় দূর্গাৎ উৎসব উপলক্ষে সহস্রাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ – Rknews71

আপডেট : ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২