ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • 104

মনিরুল ইসলাম মনির :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বাবর আলী খান, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, ভোক্তা ও জনগণের জন্য সরকার এই আইনটা করেছে। যাতে করে জনগণের খাদ্য নিরাপদ থাকে। তাই এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০২২ বাস্তবায়নে সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। বিশেষ করে বাজারগুলোতে ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে কাজ করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার – Rknews71

আপডেট : ১২:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২