মোঃ জামাল হোসেনঃ চাঁদপুরের শাহরাস্তিতে বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২২ এর অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিরতিহীন বিকাল ৪ টা পর্যন্ত এ অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন প্রিজাইডিং অফিসার সূত্রে জানা যায় বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন পুরুষ প্রার্থী ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ৩জন প্রার্থীসহ ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে ভোটারদের প্রত্যক্ষ ভোটে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে (১০৭) ভোট পেয়ে মোঃ মহসীন উদ্দিন ১ম স্থান বিজয় অর্জন করেন, (৯৩) ভোট পেয়ে মোঃ সোলাইমান রায়হান ২য় স্থান বিজয় অর্জন করেন, (৮৩) ভোট পেয়ে মোঃ নুরুল ইসলাম বাবুল ৩য় স্থান বিজয় অর্জন করেন, ও (৭৭) ভোট পেয়ে মোঃ তাজুল ইসলাম ৪র্থ স্থান বিজয় অর্জন করেন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মনজুরুল হক (৭০) ভোট, মোঃ হারেছ মিয়া (৬৫), মোঃ আরিফ হোসেন (৬৩), মোঃ হুমায়ুন কবির ৫৩ ভোট পান।
এবং সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে (৭৯) ভোট পেয়ে তাহমিনা সুলতানা ফুলু নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জান্নাতুল ফেরদৌস (৭৬), ও নারগিছ বেগম ০৭ ভোট পান।
নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্লাহ চৌধুরী।
আইন শৃঙ্খলা বাহিনীর কর্তব্য দায়িত্বে ছিলেন শাহরাস্তি থানার উপ-পরিদর্শক এস আই মোঃ আবু তাহের ও সঙ্গীয় ফোর্স।
নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ শামছুল হুদা।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্লাহ চৌধুরী।




















