মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
রোটারী জেলা-৩২৮২ এর ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী বৃহস্পতিবার (৬ অক্টোবর) ৩ দিনের সফরে চাঁদপুর আসছেন। তিনি এদিন বিকেলে হাজীগঞ্জ রোটারী কাব পরিদর্শন করবেন। এসময় তিনি কাবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন, কাব এসেম্বলী, এক্সকুসিভ মিটিং ও সমাবেশে বক্তব্য রাখবেন। রাতে চাঁদপুর শহরের গ্রান্ড হিলসা হোটেলে রাত্রিযাপন করবেন।
এছাড়া শুক্রবার (৭ অক্টোবর) সকালে রোটারী গভর্নর চাঁদপুর হিলসা সিটি রোটারী কাব ও বিকেলে চাঁদপুর রোটারী কাব এবং পরদিন শনিবার (৮ অক্টোবর) চাঁদপুর সেন্ট্রাল রোটারী কাব ও মতলব রোটারী কাব পরিদর্শন করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁদপুর রোটারী কাবের জয়েন সেক্রেটারী, পাবলিক রিলেশন কমিটি (২০২২-২৩), রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশ এর কো-চেয়ার এবং দৈনিক ইলশেপাড় এর প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন এমপিএইচএফ, এমসি।
জানা গেছে, গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরীর সাথে রোটারী জেলার কর্মকর্তাবৃন্দ ছাড়াও তার স্বামী ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টেলম্যান রোটারিয়ান মো. জিয়াউদ্দিন চৌধুরী এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ৭ অক্টোবর গভর্নর ইলেক্ট (২০২৩-২৪) রোটা. ইঞ্জি. মতিউর রহমানও চাঁদপুর আসছেন।
এছাড়া জেলায় প্রতিনিধিত্বকারী চাঁদপুরের রোটারিয়ানরাও ঐসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রতি বছর’ই রোটারী গভর্নররা তাঁর জেলার কাবগুলো পরিদর্শন করেন। এসময় তিনি কাবের বিভিন্ন প্রকল্পও পরিদর্শন করেন।
উল্লেখ্য, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর (২০২২-২৩) রোটা. রুহেলা খান চৌধুরী চট্টগ্রাম জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবার চুনাতী ডেপুটি বাড়ির সন্তান। তৎকালীন সরকারি কর্মকর্তা মো. নাজাবুতউল্লাহ খান ও শাহানা খানের বড় সন্তান রোটা. রুহেলা খান চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর রোটা. রুহেলা খান চৌধুরীর সাথে বিশিষ্ট শিল্পপতি রোটারিয়ান মো. জিয়াউদ্দিন চৌধুরীর সাথে বিয়ে হয়। রোটারিয়ান মো. জিয়াউদ্দিন চৌধুরী চট্টগ্রাম রোটারী কাবের পাস্ট প্রেসিডেন্ট। তাদের ২ মেয়ে ও ১ ছেলে। একমাত্র ছেলে মোহাইমিন চৌধুরী আমেরিকা থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বর্তমানে কানাডায় বসবাস করছেন। বড় মেয়ে উজমা শুকরানা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ছোট মেয়ে আনিকা ফারজিন চট্টগ্রামস্থ ইন্টারন্যাশনাল এশিয়ান ইউনিভার্সিটি অব ওমেন-এর একাডেমিক রেজিস্ট্রি প্রধান হিসেবে কর্মরত।
বিশিষ্ট নারী উদ্যোক্তা ও শিল্পপতি রোটা. রুহেলা খান চৌধুরী চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সাথে জড়িত। ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী ২০০১ সালে চট্টগ্রাম ইস্ট রোটারী কাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হন। পরে ২০১৪-১৫ সালে চট্টগ্রাম রিভার সাইন রোটারী কাবের চার্টার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
রোটা. রুহেলা খান চৌধুরী রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮০ ও ৩২৮২ এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০০৭-০৮ সালে সেরা সভাপতি নির্বাচিত হওয়ায় রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮০ এর তৎকালীন গভর্নর মরহুম রোটা. রফিক সিদ্দিকী প্রথম নারী সভাপতি হিসেবে রোটা. রুহেলা খান চৌধুরীকে স্বর্ণপদক প্রদান করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম রিভার সাইন রোটারী কাবের চার্টার প্রেসিডেন্ট রোটা. রুহেলা খান চৌধুরী রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ২০২২-২৩ রোটাবর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হন। ২০২০ সালের ৪ জানুয়ারি সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডিস্ট্রিক্ট কনফারেন্সে নির্বাচনে রোটা. রুহেলা খান চৌধুরী বিজয়ী হন। তিনি গত ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত রোটারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।




















