মোঃ জামাল হোসেন :
আজ চাঁদপুর জেলা পরিষদ পরিষদের নির্বাচন”
শাহরাস্তি উপজেলা ৮ নং ওয়ার্ডের সদস্য” সদস্য কে হচ্ছেন পছন্দের প্রার্থী নির্বাচিত
আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ। আজ ১৭ অক্টোবর সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রিজাইডিং অফিসার উপজেলা পরিষদ সভা কক্ষে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এবং আইন শৃঙ্খলা বাহিনীসহ ভোটকেন্দ্রে অবস্থান করেছে। ১৭ অক্টোবর সোমবার জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী (মোবাইল ফোন) ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন প্রধানিয়া (প্রতীক আনারস)। এছাড়াও শাহরাস্তি উপজেলা ৮ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এতে মোঃ বিল্লাল হোসেন তুষার (অটোরিকশা), মোঃ জাকির হোসেন পাটোয়ারী (ক্রিকেট ব্যাট), মোঃ মাহবুব আলম চৌধুরী (বৈদ্যুতিক পাখা), মোঃ মনির হোসেন (টিউবওয়েল), ও মোঃ ইব্রাহিম খলিল পন্ডিত (তালা) এবং শাহরাস্তি-হাজিগঞ্জ এলাকা সংরক্ষিত আসন নং ৩ নারী সদস্য প্রার্থী ছকিনা বেগম (মাইক) শিউলি (হরিণ)সহ আরো কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। শাহরাস্তি উপজেলা ৮ নং ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫০ জন, তার মধ্যে পুরুষ ভোটার ১শ ১৪ জন, নারী ভোটার সংখ্যা ৩৬ জন।




















