ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • 108
অনলাইন ডেস্কঃ
হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ টোরাগড় গ্রামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত (২০ অক্টোবর) রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের টোরাগড় পৌরসভা এলাকা থেকে তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. দেলোয়ার হোসেন দেলু কাজি (৩৮) হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের কাজি বাড়ির মৃত রতন কাজির ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বুধবার দিবাগত রাতে এসআই মো. মিছবাহুল আলম চৌধুরী, এএসআই মকবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স টোরাগড় এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সময়ে হাজীগঞ্জ পৌরসভা এর সামনে কুমিল্লা টু চাঁদপুর মহাসড়কের উপর হতে মো. দেলোয়ার হোসেন দেলু কাজীর নিকট হতে ১১০পিস ইয়াবা ট্যাবলেটসহ জব্দ এবং তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, চিহৃিত মাদক কারবারি দেলোয়ার হোসেন দেলু কাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে হাজীগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে। তাই, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান এবং তথ্য দাতার নাম গোপন রাখা হবে বলে জানান তিনি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার – Rknews71

আপডেট : ০১:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২