ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৩ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার-২ | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • 151
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. শাহিন মোহাজন আরিফ (২২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার চৌয়ারা ইউনিয়নের যশপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে ও মো. সুমন (২৮) চাঁদপুর জেলার সদর মডেল থানার এনায়েতপুর গ্রামের মো. ছলেমানের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন (বুধবার) বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ সদর ইউনিয়নের রেলক্রসিং সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
এসময় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. শাহিন মোহাজন আরিফ ও মো. সুমনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। পরে একই দিন বিকালে তাদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ৩ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার-২ | Rknews71

আপডেট : ০৫:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২