ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:১৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • 96
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
চাঁদপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তুহিন হোসেন (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদপুর সদর মডেল থানাধীন ঘোষের হাট মিয়ার বাজার শাহতলী পাকা রাস্তার সামনে হতে তাকে ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. তুহিন হোসেন কুমিল্লা জেলার লালমাই থানার পশ্চিম আশোকতলা গ্রামের হাসনি বাড়ির মো. বাহার উদ্দিনের ছেলে। এদিন চাঁদপুর মডেল থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদপুর সদর মডেল থানাধীন শাহতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় উপ-পরিদর্শক (এসআই) আব্দুছ ছালাম মাদক কারবারি তুহিন হোসেনকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
পরে এদিন রাতেই তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে, আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার – Rknews71

আপডেট : ০২:১৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২