ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামের মৌলিকত্ব ধারণ করে নৈতিকতা-মূল্যবোধের চর্চা করতে হবে – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৩৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • 136

মনিরুল ইসলাম মনির :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দারুল উলূম হোসাইনীয়া কমপ্লেক্স সাড়ে পাঁচানীর উদ্যোগে ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত ইসলাহি মাহফিলে বয়ান করেন, উজানীর পীর হাযরাতুল আল্লাম মাওলানা আশেকে এলাহী, জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি প্রধান মুফতি হাযরাতুল আল্লাম মুফতি রেজাউল কারীম আবরার, জামিয়া হোসাইনীয়া মাদরাসা ফেনীর মুহাদ্দিস হাযরাতুল আল্লাম মাওলানা আবুল কাশেম, হাযরাতুল আল্লাম মুফতি ইব্রাহীম চাটখিলি।

মাহফিলে সভাপতিত্ব করেন, দারুল উলূম হোসাইনীয়া কমপ্লেক্স সাড়ে পাঁচানীর পরিচালক ও সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেবাত উল্লাহ।

উজানীর পীর হাযরাতুল আল্লাম মাওলানা আশেকে এলাহী বলেন, শুধু দৃশ্যমান ধারণ নয়, ইসলামকে মনেপ্রাণে অনুসরণ ও চর্চা করতে হবে। অনৈতিক ও মূল্যবোধহীন কর্মকাÐে লিপ্ত হওয়া, অপরকে ঠকানোর জন্য নিজেকে ব্যস্ত রাখা, অপ্রয়োজনে অপরের সমালোচনা করা, অকল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত করা ইসলামের বার্তা নয়। সম্মিলিতভাবে ইসলামের মৌলিক জায়গা ধারণ করতে হবে। ধ্যানে, মনে, চিন্তা-চেতনায় সততা, নৈতিকতা ও মূল্যবোধের বিনিয়োগ করতে হবে।

ইসলামকে একটি পরিপূর্ণ জীবনবিধান উল্লেখ করে তিনি বলেন, ইসলামের মৌলিক ভিত্তি পবিত্র কোরআন। কোরআন যারা বুকে ধারণ করে, বিশ্বাস করে, লালন করে এবং চর্চা করে তারা পরিপূর্ণ জীবন যাপন করতে পারে। এজন্য ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ইসলামের মৌলিকত্ব ধারণ করে নৈতিকতা-মূল্যবোধের চর্চা করতে হবে – Rknews71

আপডেট : ০২:৩৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২