ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়ায় পানিতে পড়ে প্রতিবন্ধি যুবকের মৃত্যু – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • 108

আহসান হাবীব সুমন :

চাঁদপুরের কচুয়ায় পানিতে পড়ে সাব্বির আহমেদ (২৬) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সাব্বির আহমেদ ওই গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে।

সাব্বির হোসেনের পিতা ইব্রাহীম হোসেন জানান, সোমবার সকালে সাব্বির নাস্তা খাওয়ার পর কোন জায়গায় দেখতে না পেয়ে আমরা খোঁজাখুজি শুরু করি। পরে বাড়ির পাশে পুকুরেও খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই।

ফায়ার সার্ভিসের টিম এসে পুকুরে তাদের ডুবুরি টিম দিয়ে সাব্বিরকে মৃত অবস্থায় উদ্ধার করে। সাব্বির বাক প্রতিবন্ধি ও মৃগি (খিচুনি) রোগে আক্রান্ত ছিল।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাহতাব মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রতিবন্ধি সাব্বিরকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের কচুয়ায় পানিতে পড়ে প্রতিবন্ধি যুবকের মৃত্যু – Rknews71

আপডেট : ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২