কবির আহমেদ :
চাঁদপুর জেলার সামাজিক সংগঠনগুলোর অন্যতম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সবুজ সংঘের প্রবীণ সদস্য মরহুম আবদুর রশিদ এবং মরহুম কুদ্দুস মিয়াজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় অত্র প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে (৩১ অক্টোবর) সন্ধ্যায় স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন,সহ-সভাপতি মোঃ মজিবুল হক।
সঞ্চালন করেন,সাধারন সম্পাদক মামুন রশিদ স্বপন।
উপস্থিত ছিলেন,সিনিয়র সদস্য বাবু দিলীপ কুমার সাহা,মোঃ জামাল হোসেন মজুমদার,সদস্য, মোঃ আবদুল বারেক মজুমদার সহ-সম্পাদক মোঃ এমরান হোসেন,সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ জসিম উদ্দিন,কোষাধ্যক্ষ মোঃ ওসমাণ গণি মিয়াজী,দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আল আমিন বাদল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালেদুর রহমান,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ,তথ্য,বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক,সদস্য সাংবাদিক মোহাম্মদ কবির আহমেদ প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নুরুল্লাহ।
উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্ত্ততি সভা ও মানব কল্যাণে আরো উন্নয়ন কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।




















