মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তির সূচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। ২ নভেম্বর বুধবার বিকেলে সূচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ মিলন আয়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মনসুর আহমেদ, নজরুল ইসলাম,
কবির হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নেতাকর্মীরা বলেন আগামী ১৫ নভেম্বরের মধ্যে সকল ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।




















