ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ঝোপের আড়ালর অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • 331

মোহাম্মদ হাবীব উল্যাহ্, হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে ঝোপের মধ্য থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ-পৌরসভাধীন বলাখাল নূর-ই-মাদিনা নেছারীয়া আলীম মাদ্রাসা সংলগ্ন এলাকার বলাখাল-রামপুর সড়কের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী হাজীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন শাহনেওয়াজ জানান, এদিন (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে তিনি রামপুর থেকে বলাখাল আসছিলেন। এসময় তিনি প্রাকৃতিক ডাকে দিতে সড়কের পাশে ঝোপের আড়ালে দাঁড়ালে ঝোপের ভিতর মরদেহ দেখতে পান।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ অন্যান্য অফিসারদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে মরেদহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকৃত মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তার পরনে লুঙ্গি ও গাঁয়ে শার্ট রয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ঝোপের আড়ালর অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার – Rknews71

আপডেট : ১১:১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২