ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় কিশোরীকে ধর্ষণ চেষ্টায় গ্রেফতার ১ – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • 111

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়ায় কিশোরীকে ধর্ষণ চেষ্টায় মফিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মফিজুল ইসলাম উপজেলার হাড়িচাইল গ্রামের মৃত কদর আলীর ছেলে। এ ঘটনায় ভিকটিমের জেঠি নাছিমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-৪।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মফিজুল ইসলাম একই বাড়ির প্রতিবন্ধী জামাল হোসেনের কিশোরী মেয়েকে সোমবার ভোরে বাড়ির পাশ^বর্তী বাগানে সুকৌশলে তাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন দেখতে পেলে মফিজুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত মফিজুল ইসলামকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় কিশোরীকে ধর্ষণ চেষ্টায় গ্রেফতার ১ – Rknews71

আপডেট : ১১:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২