ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের রামচন্দ্রপুর কাশেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে হট্রগোলের অভিযোগ – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • 69
নিজস্ব প্রতিবেদক :
হাজীগঞ্জের রামচন্দ্রপুর কাশেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার গভনিংবডির শিক্ষক (টিআর) প্রতিনিধি আহসান হাবিব এর বিরুদ্ধে হট্টগোলের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা মাদ্রাসার গভনিংবডির মিটিং চলাকালীন সময়ে এই হট্টগোলের অভিযোগ উঠে। এমনকি অভিযুক্ত শিক্ষক প্রতিনিধি আহসান হাবিব গভনিংবডির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম (হাসু)কে মারধর করার জন্য তেড়ে যান। পরে থানার উপ-পরিদর্শক (এসআই) গোপীনাথ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, নির্ধারিত তারিখে সোমবার বিকেল ৪টায় মাদ্রাসার অফিস কক্ষে বিভিন্ন এজেন্ডা নিয়ে মিটিং শুরু হয়। মিটিংয়ের শেষ পর্যায়ে বিবিধ বিষয়ের উপর মাদ্রাসার সম্পত্তি রক্ষা করার জন্য উপস্থাপন হলে শিক্ষক প্রতিনিধি আহসান হাবিব অশোভনীয় আচরণ করেন। এক পর্যায়ে আহসান হাবিব গভনিংবডির সভাপতি আবুল হাসেম হাসুকে মারধর করতে বার বার তেড়ে যান। পরে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গোপীনাথ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার দিন রাতেই পুরো ঘটনায় নিয়ে ব্রিফ করেন মাদ্রাসার গভনিংবডির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আবুল হাসেম (হাসু), মাদ্রাসার অধ্যক্ষ সামছুদ্দিন। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ অভিযোগযুক্ত শিক্ষক প্রতিনিধি আহসান হাবিব।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের রামচন্দ্রপুর কাশেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে হট্রগোলের অভিযোগ – Rknews71

আপডেট : ০৭:১৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২