আরকেনিউজ৭১ ডেস্কঃ
আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলকে সমর্থন জানিয়ে। ২০০ হাত লম্বা ব্রাজিলের পতাকা তৈরি করে নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে একদল ফুটবল প্রেমী ব্রাজিল দলের সমর্থকরা।
হাজিগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বালিয়া গ্রামের ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের দলকে সমর্থক করা একদল ভোক্ত এই পতাকাটি তৈরি করে।
গতকাল ১৭ নভেম্বর (বুধবার) বালিয়া বাজারে ব্রাজিলের ২০০ হাত লম্বা এই পতাকা টানানো হয়।
উদ্যোক্তা মেহেদী হাসান জানান, ব্রাজিলের এই পতাকা তৈরি করতে ১০ হাজার টাকা খরচ হয়েছে এবং তিনি এ টাকা বহন করেছেন।
তিনি দাবি করেন, এবার বিশ্বকাপে ব্রাজিল বিজয়ী হবে এবং বিশ্বকাপ নিয়ে ট্রফি নিয়ে নিজ দেশে ফিরবে। কারণ ব্রাজিল পৃথিবীর সবচেয়ে ফুটবল দল।
আরেক উদ্যোক্তা মুকবুল হোসেন বলেন,আমরা ফুটবলকে ভালোবাসি। আমাদের সবচেয়ে প্রিয় দল ব্রাজিল। ব্রাজিলকে ভালোবেসে আমরা ২০০ হাত লম্বা পতাকা তৈরি করে উড়িয়েছি। আমরা মনে করি এবার বিশ্বকাপ ব্রাজিলই জিতবে।
উদ্যোক্তাদের বাকিরা হলেন, সাদ্দাম, রিপন, মুকবুল, বোরহান পারভেজ, রাকিব, সুমন।




















