ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি তবি উল্যাহ, সম্পাদক শাহআলম -Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • 115
মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। তিনি তাঁর বক্তব্য বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এরপর আগামি তিন বছরের জন্য নতুন করে ওয়ার্ড কমিটি গঠণের লক্ষে উপস্থিত সভ্যদের (১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য) মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের জন্য আহবান করেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মিলন।
এতে সভাপতি পদে একক প্রার্থী হিসাবে মো. তবি উল্যাহ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইসহাক, মো. শাহআলম ও মো. সোহরাব হোসেনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। এ সময় সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে সমঝোতা করার সুযোগ দেওয়া হয়। কিন্তু তাদের মধ্যে সমঝোতা না হওয়ায়, তারা সম্মেলনের সভাপতির উপর সিদ্বান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দেন।
এরপর সম্মেলনের সভাপতি, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন আগামি তিন বছরের জন্য ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে মো. তবি উল্যাহ ও সাধারণ সম্পাদক পদে পৌর কাউন্সিলর মো. শাহআলমের নাম ঘোষণা করেন।
একই সময়ে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. ইসহাক ও ১নং সাংগঠনিক সম্পাদক পদে মো. সোহরাব হোসেন নাম রাখার অনুরোধ জানিয়ে সম্মেলনের সমাপ্তি করেন।
এর আগে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠুসহ অন্যান্য অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি তবি উল্যাহ, সম্পাদক শাহআলম -Rknews71

আপডেট : ০৭:৫৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২