ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২২:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • 145
মোহাম্মদ হাবীব উল্যাহ্  ||
হাজীগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আল-আমিন নামের (১৭) এক কিশোরকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
সোমবার গ্রেফতারকৃত কিশোরকে আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর সংশোধনাগারে এবং শিশুটির চিকিৎসা ও মেডিকেল রির্পোটের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
এ দিন কিশোর মো. আল-আমিনকে বিবাদী করে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে ২৩ মার্চ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশু ও অভিযুক্ত কিশোর একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, রোববার শিশুটি ধর্ষণের বিষয়টি তার বাবা-মাকে জানায়। এরপর স্থানীয়ভাবে হাজীগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পেরে এবং শিশুটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে কিশোর মো. আল-আমিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ওই কিশোর ভুল স্বীকার করে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, গ্রেপ্তারকৃত কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর সংশোধানাগারে পাঠানো হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

আপডেট : ০৬:২২:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২