ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন নাছির উদ্দিন মিয়া – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • 77

মতলব উত্তর প্রতিনিধি :

মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী আরহাজ্ব নাছির উদ্দিন মিয়া।

মঙ্গলবার দুপুরে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান।

এ সময় দাতা সদস্য আলহাজ্ব নাছির উদ্দিন মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, অভিভাবক সদস্য প্রতিনিধি ফারুক হোসেন, আলমগীর হোসেন, আল-আমিন সরকার, মো. হান্নান বেপারী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রতিনিধি পলি আক্তার, সাধারণ শিক্ষক প্রতিনিধি ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি’সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন।

ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন মিয়া বলেন, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা পুনরায় এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।

ব্যবসায়ী আলহাজ্ব নাছির উদ্দিন মিয়া উপজেলা যুবলীগের সদস্য, আলহাজ্ব শাহজাহান মিয়া হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা’সহ তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন নাছির উদ্দিন মিয়া – Rknews71

আপডেট : ০১:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২